নরসিংদীতে হোম কোয়ারেন্টিনে ২৭৮

প্রতীকী ছবি

সারা দেশ

নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে ২৭৮

  • সুমন বর্মণ (নরসিংদী) ও সুমন পাল (মাধবদী)
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২০

নরসিংদীতে ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরও ৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলার ৬টি উপজেলায়

সর্বমোট ২৭৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আর ৭ জন প্রবাসীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পর করোনাভাইরাসের কোন লক্ষণ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ।

সর্ব শেষ পরিসংখ্যানে দেখা যায়,নরসিংদীর সদর উপজেলায় ৬৯জন, রায়পুরায় ২৮জন, বেলাবতে ৩১জন, মনোহরদীতে ৩৭জন, শিবপুরে ৮৮জন ও পলাশ উপজেলায় ২৫জন। এরা সবাই ইতালী, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর ফেরত হোম কোয়ারেন্টাইনের রয়েছেন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নরসিংদীতে এখনো পর্যন্ত করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত হয়নি।

এছাড়া জনসমাগম ঠেকাতে ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করতে প্রতিদিন বাজারে ও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। বাজার মনিটরিং করছে জেলা পুলিশও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads