নরসিংদীতে ২৮০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নরসিংদীতে ২৮০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০২০

নরসিংদীতে ইয়াবাসহ দুদু মিয়া (৭৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার দুপুর দেড়টায় শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুদু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিদ্যাকুট গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমেদ তার দল নিয়ে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী দুদু মিয়াকে আপটক করা হয়। পরে তাকে তল্লাশী করে ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। আর  এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads