নাঙ্গলকোটে ভোট দিতে মহিলা ভোটাদের দীর্ঘ লাইন

সংগৃহীত ছবি

সারা দেশ

ওয়ার্ড উপনির্বাচন

নাঙ্গলকোটে ভোট দিতে মহিলা ভোটাদের দীর্ঘ লাইন

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০২০

কুমিল্লার নাঙ্গলকোটে ওয়ার্ড মেম্বার পদে উপনির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আদ্রা দক্ষিণ ইউপির ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮নং ওয়ার্ড নির্বাচনীয় কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নির্বাচনীয় মাঠে মহিলা ভোটারের তিনটি ও পুরুষ ভোটারের একটি দীর্ঘ লাইন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে ৬টি বুথে ৭ শতটি ভোট পড়েছে। যা প্রতি মিনিটে ৬টি করে ভোট পড়ছে। যার মধ্যে মহিলা ভোটারের উপস্থিতি অনেক বেশি। 

ভোলাইন গ্রামের আনোয়ারের স্ত্রী নতুন ভোটার  মরিয়ম আক্তার বলেন, তিনি এ প্রথম ভোট দেওয়ার জন্য আসছেন। সুন্দর পরিবেশ ভোট দিতে পেরে আনন্দ লাগছে। তিনি এখন অনেক খুশি। 

আব্দুর রশিদের ছেলে খোরশেদ আলম (ভোটার নং ২৮১) তার সাথে জানা যায়, সে ভোট দেওয়ার জন্য সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে আসেন। এখনো লাইনে দাঁড়িয়ে আছেন। ভোটারদের দীর্ঘ লাইন ১০ মিনিটের মধ্যে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তিনি।

এ নির্বাচনে মেম্বার পদে দু'জন পুরুষের সঙ্গে এক মহিলা সহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন—তরুণ প্রার্থী কামরুজ্জামান সুমন ফুটবল ও আবুল কাশেম হাজারী মোরগ ও কাউছার আক্তার কাপেয়া আপেল প্রতীক।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার কামরুল হাসান রনি জানান, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোটাররা আনন্দমুখর পরিবেশ ভোট দিচ্ছেন। এরই মধ্যে ৭ শত ভোট পড়েছে। এ ৮নং ওয়ার্ডে ভোলাইন গ্রামে উপনির্বাচনে ১ হাজার ৮ শত ২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

উল্লেখ্য, কাউছার আক্তার কাপেয়া ফুটবল প্রার্থীর পিতা ওই ইউপি সদস্য আবুল কালামের মৃত্যুজনিত কারণে সদস্য পদ শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads