কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির মগুয়া-গাংরাইয়া-পেরিয়া গ্রামের সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার মাটি উঠে বড় বড় গর্ত্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘ কাদামাটির এ রাস্তা দিয়ে এলাবাসীদের যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগ ভোগ পোহাতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মগুয়া-গাংরাইয়া-পেরিয়া গ্রামের সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার মাটি উঠে কাঁধার মাটিরে সৃষ্টি হয়। আবার কথাও কথাও বড় বড় গর্ত্তের সৃষ্টি হয়ে হাটু সমান কাঁধার সৃষ্টি হয়। এতে করে যানবাহন থেকে শুরু করে মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।
প্রতিদিন এ রাস্তা দিয়ে দিয়ে অসংখ্য জনসাধারণ সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। কাদাযুক্ত হওয়ায় যাতায়াতে তাদের দুর্ভোগের শেষ নাই। তাছাড়া নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা নেয়া করতে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়। গুণতে হয় অধিক ভাড়া ও সময়।
এ বিষয়ে গাংরাইয়া গ্রামের মৎস্য চাষী মনিরুজ্জামান মজুমদার বলেন, সড়ক খারাপের কারণে তার মৎস্য প্রজেক্টের খাদ্য আনা নেয়া ও মাছ বিক্রিতে সমস্যা হয়।
সংবাদিক অধ্যাপক শাহজাহান বলেন, দীর্ঘ দিন থেকে এলাকাবাসীকে সড়কটি দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক কাদাযুক্ত হওয়ায় গাড়ীর চালকরা এ এলাকায় আসতে চায় না। ভাল জামা কাপড় পরে এ সড়ক দিয়ে যাতায়াত করা যায় না। সড়ক খারাপের কারণে এলাকাবাসীকে মালামাল আনা নেয়াতেও অনেক কষ্ট ভোগ করতে হয়।
পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার বলেন, সড়কটি উন্নয়নের জন্য প্রকল্পে দেয়া আছে। বরাদ্ধ পাওয়া গেলে কাজ করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আদুল্লাহ আল মামুন জানান, এ রাস্তা প্রজেক্টের অন্তরভুক্ত করা হয়েছে। প্রজেক্টের কাজ শুরু হলে, এ রাস্তার কাজ শুরু হবে।





