সারা দেশ

নাটোর ডায়াবেটিক সমিতির  উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

নাটোর প্রতিনিধি:

জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোর ডায়াবেটিক সমিতির  উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ।  পরে সমিতি মিলনায়তনে দিবসটির প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  এ আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, নির্বাহী সদস্য জুলফিকার হায়দার জোসেফ ও সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার সহ কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।ডায়াবেটিকস সচেতনতা দিবসে বক্তারা বলেন, শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমান খাওয়া এবং ওজন ঠিক রাখাসহ সচেতনা এই রোগ থেকে মুক্তির একমাত্র পথ।

উল্লেখ্য ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads