সারা দেশ

নাটোর  জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ২৫ মার্চ, ২০২৪

নাটোর প্রতিনিধি:

নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ফুলবাগান বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও দোয়া শেষে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আকতার জাহান সাথী, জেলা আওয়ামীলীগের সভাপতি আ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads