সারা দেশ

নাটোরে কৃষকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০২৩

নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে ইছামুদ্দিন (৩৫) নামে এক কৃষকের ঘর ও খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে এই ঘটনা ঘটে। ইছামুদ্দিন ওই গ্রামের মৃত-আফছার আলীর ছেলে। এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় ৬ ঝনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী কৃষক ইছামুদ্দিন জানান, বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ি। পরে গভীর রাতে আমার শোবার ঘর, গোয়াল ঘর ও পল্ট্রিখামারে আগুন লাগে। এসময় আমাদের আর্তচিৎকারে স্থানীয় ছুটে আসলেও আগুন নেভাতে ব্যর্থ হই। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আমাদের ঘরে থাকা আসবাবপত্র নগদ টাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

তিনি দাবি করে জানান, দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে একই এলাকার মৃত ছলিম শেখের ছেলে কালাম শেখ, সালাম শেখ, মোজাফফর শেখের ছেলে আনিস শেখ, আবুল খা র ছেলে কফিল খা, কফিল খা র ছেলে সাব্বির খা ও কালাম শেখের ছেলে নুর আমিনের সাথে আমার বিরোধ চলে আসছিলো। তারা বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে বাড়ি ঘরসহ আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিত। তারা প্রভাবশালী হওয়ায় আমি প্রতিবাদ করতে পারতাম না। তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই ঘটনায় তিনি দোষীদের শাস্তির দাবি জানান।

তবে অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্তলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সুত্রপাতের বিষয়টি এখনও জানা যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads