সারা দেশ

নাটোরে জেলা প্রশাসনের উদ্যেগে স্থানীয় সরকার দিবস উদযাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নাটোর প্রতিনিধি:


"সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখেত নাটোর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস (২০২৩) উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা কালচারাল অফিসার রাকিবিল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসন (নাটোর-নওগাঁ) এর সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। এছারাও নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারীগণ এবং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
পরে নৃত্যশিল্পীদের মনোরম নৃত্য পরিবেশনের ম্যধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads