সারা দেশ

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • ''
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

শুক্রবার (০৮ মার্চ) বেলা ১১ টার দিকে নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেন। পাশাপাশি খান ফাউন্ডশনের বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক রাজশাহীও নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক রাজশাহীর  উদ্যোগে  এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরপর নারী দিবসের সকল কর্মসূচির প্রধান অতিথি জেলা প্রশাসক মো. গোলাম মওলার নেতত্ব একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয় বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কর দিনব্যাপী মেলা ও কর্মসূচির  উদ্বোধন করেন  খান ফাউন্ডেশনের  নির্বাহী পরিচালক এ্যাড. রােখসানা খন্দকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads