সারা দেশ

নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

’বিশ্ব ভালোবাসা দিবসে, সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানে বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব ও রুপান্তর পৃথক ভাবে নানা কর্মসূচী পালন করে। এদিন সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে মহিলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে সুন্দরবনকে নিরাপদ রাখতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

অপর দিকে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সাবেক সভাপতি এ্যাড. শাহ আলম টুকু  প্রমূখ।

বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছ্বাস আসলে সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।

২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারী সংগঠন দিবসটি পালন করে আসছে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads