নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর তাতী লীগের উদ্যোগে স্বর্গীয় রিনা সাহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা সম্তাপুর স্থানীয় যাত্রার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত খেলায় ‘পিয়ারলেস ফয়সাল’ ‘ভেনামস হককে’হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-এড: আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি এড. হান্নান আহমদ দুলাল, রবিউল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনাসহ নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি এড: আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) বলেন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। রক্ষাকবচ শিক্ষা-খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এগুলি ভালোভাবে করতে না পারলে, নতুন প্রজন্মকে রক্ষা করা যাবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা-খেলাধুলার প্রতি বিশেষ নজর রেখেছেন। বাচ্চাদের খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। রিনা দি শুধু আমাদের বন্ধুদের দিদি নয়, তিনি অসাম্প্রদায়িক ব্যক্তি। রিনাদি ছিলেন, আমাদের বড় বোন, মায়ের মত। দিদি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে খুব স্নেহা করতেন। একজন বড় বোন ভাইদের প্রতি যে দায়িত্ব, তা তিনি পালন করেছেন। দিদির জন্য আপনারা খেলার আয়োজন করেছেন। শত কাজ ফেলেও চলে এসেছি। অনুষ্ঠানের আয়োজক নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের নেতৃবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিদির আত্মার শান্তি কামনা করি। যারা টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।





