সারা দেশ

নালিশী সম্পত্তি দখল করে স্কুল নির্মাণের অভিযোগ

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২১

রাজধানীর উত্তরার দক্ষিণখান থানাধীন আশকোনা ডিলারবাড়ী পানির পাম্প সংলগ্ন একটি নালিশী জমিতে স্কুল নির্মাণ করার অভিযোগ উঠেছে। এই নালিশী জমিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

দক্ষিণখান থানাধীন আশকোনা বাজার ২৪৮/বি "আশকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়" ২০১১সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় এই জায়গায় স্কুলটি থাকাকালীন হঠাৎ করে এটাকে সরিয়ে নেয়া হয় আশকোনা পানির পাম্পের কাছে। গত দুমাস আগে এই জায়গা সংস্করণ করে নতুন স্কুল নির্মাণের চেষ্টা চলছে।

এরই ধারাবাহিকতায় ক্রয় সূত্রে জমির মালিকানা দাবীদার দুই বোন নুসরাত জাহান জ্যোতি ও নাদিয়া জাহান বাবুনী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- ৮৬৭/২০। মামলার বাদী অভিযোগ করেন গত ২৮-০৩-২০১২ ইং তারিখে রেজিস্ট্রিকৃত জমি যার দলিল নং ২৮১১ মূলে আমরা মালিক হলেও আমাদের বাবা প্রায় তিনমাস অসুস্থ থাকার সুযোগে আব্দুস সাত্তারগং উক্ত নালিশী জমিতে "আশকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়" নামের একটি পুরাতন স্কুল আমাদের জমিতে স্থাপন করেছেন। কিন্তু আগের স্কুলের জায়গাটি ভাড়া দিয়ে নালিশী জমিতে আমাদের কেয়ারটেকারকে উচ্ছেদ করে পুরাতন স্কুল নির্মাণ করছেন। তবে আব্দুস সাত্তার দাবি করেন এটা তাদের পৈত্রিক সম্পত্তি। এই জমিতে তিনি পুরাতন স্কুলকে আধুনিকায়ন  করছেন।

অনুসন্ধানে দেখা যায়, উক্ত জমিতে নতুন একটি স্কুল নির্মাণের কাজ চলছে। ঐ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী জানায়- তারা দুমাস আগেও ২৪৮/বি আশকোনা বাজারের স্কুল ছিলো। গত কয়েকদিন আগে স্কুলটি সেখান হতে সরিয়ে নেয়া হয়।

ভুক্তভোগীরা জানান, দুমাস আগেই পুরাতন স্কুলের জায়গাটি ভাড়া দিয়ে নালিশী জমিতে নতুন করে স্কুল নির্মাণ করার অপচেষ্টা চলছে। ২০২০ সালের স্কুলের তৈরি ক্যালেন্ডার ও বেতন রশিদ বইয়ে ২৪৮/বি আশকোনা, দক্ষিণখানের ঠিকানা রয়েছে। নতুন জায়গায় নতুন স্কুল নির্মাণ করা হচ্ছে। জায়গার মালিক আব্দুস ছাত্তার ও তার ভাইয়েরা মিথ্যাচার করছে বলে দাবি তাদের।

এলাকাবাসীর দাবি উভয়পক্ষেরই উচিত আদালতকে সম্মান দেখিয়ে নালিশী জমিতে নতুন স্কুল নির্মাণ বন্ধ রেখে সুষ্ঠ বিচারের অপেক্ষা করা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads