দুর্ঘটনা

না.গঞ্জে ইটবাহী ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাক বাংলোর মোড়ে একটি দ্রুতগামী ইটবাহী ট্রাক চাপায় অটোরিকশা আরোহী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ ও তার মেয়ে বেলী। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য বাবা-মেয়ের লাশ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads