সারা দেশ

নিখোঁজের তিন দিন পর ধলেশ্বরী নদীতে ভেসে উঠল শিশুর লাশ

  • ''
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০২৪

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে কালিগঙ্গা নদীর তীরে খেলতে গিয়ে তান্না (৪) নামের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের তিন পর ধলেশ্বরী নদীতে ভেসে উঠল শিশুর লাশ । মঙ্গলবার সকাল ১১ টার দিকে পার্শ্ববতী উপজেলা কেরানীগঞ্জের সৈয়দপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে ঐ শিশুর লাশ উদ্বার করা হয় ।

মৃত শিশু তান্না উত্তর জামশার আবাসনএলাকার বায়হানের পুত্র। পরিবারও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল দশটার দিকে প্রতিবেশী একটি শিশুর সাথে বাড়ীর অদূরে কালিগঙ্গা নদীর তীরে তান্না খেলতে যায় । এসময় তান্না পানিতে পড়ে হাবাডাবু খাচ্ছিল। প্রতিবেশী এক কন্যা শিশু এ অবস্থা দেখে বাড়ীতে আসেন। পরিবারের লোকজন এ ঘটনা আরেক শিশুর কাছ থেকে শোনে যেতে না যেতেই কালিগঙ্গা নদীর তীব্র স্রোতে ভেসে যায় ঐ শিশুটি। পরিবারও স্বজনরা নদীর তীর ধরে ট্রলার নিয়ে তিন দিন যাবৎ খোঁজা খুঁজি করতেছিল।

অবশেষে ২০ কিলোমিটার ভাটিতে ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসতে দেখেন পান ট্রলারের লোকজন । এ অবস্থায় লাশটি উদ্ধার করলে শিশু তান্নার বলে নিশ্চিত হন তার পরিবার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads