নিখোঁজের চারদিন পর মুন্সীগঞ্জে প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

নিখোঁজের চারদিন পর মুন্সীগঞ্জে প্রকৌশলীর লাশ উদ্ধার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২০

নিখোঁজের চারদিনের মাথায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুর ১টার দিকে ওই প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়।

নিহত প্রকৌশলীর নাম মেহেদী হাসান জিসান (৩৫)।বাংলা ক্যাট নামে একটি কোম্পানির প্রকৌশলী জিসান ও লিখন সরকার গত ৬ জানুয়ারীতে নারায়নগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হন।

জিসান রাজশাহীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। 

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে। তার কপালে কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাম পায়ের হাটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads