জাতীয়

নিত্যপণ্যের শুল্ক কমাতে নির্দেশনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২২

ভোজ্য তেলসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের শুল্ক কমানোর সঙ্গে সঙ্গে আমদানি পর্যায়েও এসব পণ্যের শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে শুল্ক কমানো সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আজকে এ বিষয়ে এসআরও জারি করা হবে। তবে আমদানি পর্যায়ে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads