নির্বাচনী শো-ডাউন থেকে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

সারা দেশ

নির্বাচনী শো-ডাউন থেকে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২১

পটুয়াখালীর বাউফলের কালিশুরী বন্দরের চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী শো-ডাউন থেকে কুপিয়ে জখম করা হয়েছে দুই ছাত্রলীগ কর্মীকে। অপর এক ঘটনায় নগরের হাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আ’লীগের (একাংশের) নেতা সেলিম মৃধার নেতৃত্বে জনতা বাজার থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি শো-ডাউন কালিশুরী বন্দরের চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ওই শো-ডাউন থেকে কুপিয়ে আহত করা হয় রাব্বি তালুকদার (২৫) ও তার চাচাতো ভাই মিরাজ তালুকদার (২৪) নামে দুই ছাত্রলীগ কর্মীকে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা দু’জনই কালিশুরী ইউনিয়ন আ’লীগের সভাপতি নেছার উদ্দিন সিকদার জামালের অনুসারি।

এর আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অপর এক ঘটনায় শনিবার রাতে নগরের হাট এলাকায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের (একাংশের) সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউপির চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রুবেল (৩০), কামাল (২৮) আফজাল সরদার (৩১), কবির মৃধা (৩৫), রুমন (২৫) ও পাবেল মৃধাসহ (৩৪) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

ওই ঘটনার পর রাত ১০টার দিকে কামাল হোসেন বিশ্বাসের সমর্থক কবির হোসেন নামে একজনের  নেতৃত্বে ২০-২৫ জন মিলে চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সমর্থক বটকাজল গ্রামের ইসমাইল মৃধা (৬৫) নামে একজনের বসতঘরে ভাংচুর চালায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads