সারা দেশ

নির্বাচন পর্যবেক্ষণে গলাচিপা পৌরসভায় নৌকা প্রতীক বিজয়ী

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০২১

উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে পটুয়াখালীর গলাচিপা পৌরসভা ও মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের লক্ষে গলাচিপা পৌরসভার ৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, স্ট্রাইকিং ফোর্স এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা পর্যবেক্ষণ করেন।

অপর দিকে গলাচিপা পৌরসভা নির্বাচনে ১৬ হাজার ৩শ’ ৪০ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

এতে নৌকা প্রতিকের বর্তমান এবং নব-নির্বাচীত মেয়র আহসানুল হক তুহিন ৬ হাজার ৩'শত ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। অপর দিকে সতন্ত্র প্রার্থী মামুন আজাদ ৪ হাজার ৫'শত ৩৮ ভোট পেয়ে দ্বীতৃয় এবং হাত পাখা মো. নাজমুল হুদা রিপন ৭'শত ৩৮ ভোর পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads