নিলামে ইয়োলো টি, প্রতিকেজি ১২ হাজার টাকা

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

নিলামে ইয়োলো টি, প্রতিকেজি ১২ হাজার টাকা

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২১

সিলেট বিভাগের হবিগঞ্জের বাহুবল উৎপাদিত ইয়োলো টি শ্রীমঙ্গল দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০তম নিলামে উঠেছে। প্রতি কেজি ইয়োলো টি নিলামে বিক্রি হয়েছে ১২ হাজার ২০০ টাকা দরে। এই চা কিনে নিয়েছে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের খুচরা ও পাইকারি বিক্রেতা পপুলার টি হাউজ।

জানা গেছে, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গল দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্রে এ নিলাম অনুিষ্ঠত হয়। হবিগঞ্জের বাহুবলে অবস্থিত বৃন্দাবন টি এস্টেটে উৎপাদিত ইয়োলো টি শ্রীমঙ্গল চা নিলামে ক্যাটালগভুক্ত করে শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেড।

শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথমবারের মতো ইয়োলো টি নিলাম বাজারে উঠে এবং সবটুকু চা-ই বিক্রি হয়ে যায়। এ চায়ের জন্য বিশেষ যত্ন ও সতর্কতার সঙ্গে শুধু কুঁড়িটাই সংগ্রহ করা হয়। যার ক্রেতা বিদেশি ও পর্যটক এবং দেশের সৌখিন চা-পায়ীরা।

তিনি আরো জানান, গত ১৫ মার্চ চট্টগ্রামে প্রথম ইয়োলো টি নিলামে বিক্রি হয়েছিল আট হাজার ৩০০ টাকা দরে। এই চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন টি এস্টেটের সিনিয়র ম্যানেজার নাসির উদ্দিন খান বলেন, ইয়োলো টি উৎপাদনের জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। আগামীতে আমরা ইয়োলো টির আবাদ আরো সমপ্রসারণ করব। তিনি আরো বলেন, বাংলাদেশে আমরাই প্রথম ইয়োলো টি উৎপাদন করেছি এবং নিলামে ভাল মূল্য পেয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads