নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০

ছবি : ‍বাংলাদেশের খবর

দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২১

কুমিল্লার দেবিদ্বারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন।

এদিকে, আহতদের মধ্যে সকাল সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম (২০) নামে একজন যাত্রী মারা যান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বাঙ্গরায়।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, ভোর ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে। ৪/৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃদুল কান্তি কুরি জানান, ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়। অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads