নওগাঁর নিয়ামতপুরে ঠেঙ্গামারা সবুজ সংঘ (টিএমএসএস) শিবপুর শাখার উদ্যোগে শীতার্ত সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১০টায় উপজেলার শিবপুর শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করা হয়।
টিএমএসএস শিবপুর শাখা প্রধান আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজশাহী ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে উপকারভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে শীতবস্ত্র হিসেবে কম্বল ও মাস্ক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, আজ ঠেঙ্গামারা সবুজ সংঘের উদ্যোগে এলাকার পাঁচশত অসহায় শীতার্তের মাঝে পাঁচশত কম্বল ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম, মান্দা জোন প্রধান মোঃ আব্দুল মতিন, কিউআইও মোঃ আব্দুল হান্নান, শিবপুর পুলিশ ফাঁড়ি প্রধান মোঃ রেজাউল ইসলাম, মামলা কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ ও হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস নিয়ামতপুর অঞ্চল প্রধান মাসুদ রানা, মান্দা অঞ্চল প্রধান শ্রী নিখিল চন্দ্র, নিয়ামতপুর শাখা প্রধান সাজু মিয়া, মান্দা শাখা প্রধান মোঃ জহুরুল ইসলাম, চৌবাড়িয়া শাখা প্রধান মোঃ রাসেদুল ইসলাম, জিনারপুর শাখা প্রধান মোঃ মনোয়ার হোসেন, পাজরভাংগা শাখা প্রধান মোঃ আরিফুল ইসলাম, বৈদ্যপুর শাখা প্রধান জহুরুল ইসলাম।





