নীলফামারী প্রতিনিধি:
শপথ গ্রহণ করেছেন নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি আরিফ রব্বানী মানিক ও সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে সহযোগিতা করেছেন জেলা জাতীয়তাবাদী দলে সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম।
রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কালিতলা বাসটার্মিনালে অবস্থিত সড়ক পরিবহণ মালিক গ্রæপের স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট (আইনজীবী) আবু মোহাম্মদ সোয়েম।
এ সময় বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ। এসময় শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
মালিক গ্রুপেরসুত্র জানায়, শতাধিক সদস্যের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আরিফ রব্বানীকে প্রধান করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে ২৬ আগষ্ট ১৩ সদস্যের একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত রাসেল, সহসভাপতি মোফাখারুল ইসলাম সঙ্গী, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, কমিটির কোষাধাক্ষ মো. আবু তাহের, সড়ক সম্পাদক রাশেদুজ্জামান মিলটন, হাসিবুল হাসান, দপ্তর সম্পাদক ময়নুল ইসলাম, হিসাব নিরক্ষন সাইফুল ইসলাম ও কার্যকরী সদস্য লাকিয়া আক্তার লাকি।
নিবার্চন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, গ্রæপের ৮০জন সদস্য অনাস্থা আনায় পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরবর্তিতে যথাযথ নিয়ম অনুসারে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ সন্ধ্যায় শপথগ্রহণ করেন।
নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি আরিফ রব্বানী বলেন, গতিশীল এবং পরিচ্ছন্ন একটি পরিবহণ সেক্টর প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। এখন থেকে দলমতের উর্দ্ধে থেকে সবাইকে সাথে নিয়ে সড়ক পরিবহন মালিক গ্রুপ কাজ করবে সকলের উন্নয়নের জন্য।





