সারা দেশ

নীলফামারীতে ৬৫হাজার টাকার কারেন্টজাল উদ্ধার

  • ''
  • প্রকাশিত ২৮ জুন, ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে দেড় হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়ে ছাই করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আশরাফুল হক উপস্থিত থেকে ওই জাল পোড়ানো হয়।

শুক্রবার (২৮ জুন) বিকেলে জেলা শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় এসব জাল পুড়ে ফেলা হয়। এর আগে তিস্তা সেচ ক্যানেল থেকে ১২টি চায়না রিং জাল, ৩টি কারেন্ট জাল ও ১টি আড়াআড়ি বাঁধ দেওয়া মশারি জাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া জালের মুল্য প্রায় ৬৫ হাজার টাকা।

এ সময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এসব জাল দিয়ে মাছ শিকার আইনত অপরাধ। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করা জাল জনসম্মুখে পুড়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায় ও নীলফামারী সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শ রুবেল হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads