সারা দেশ

বিশ্ব শিশু দিবস

নৈতিকতার শপথ নিলো শিশুরা

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নাটোর লাল সবুজ উন্নয়ন সংঘ শাখার আয়োজনে গতকাল শনিবার ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবসে নৈতিকতার শপথ নিয়েছে নাটোরের শিশুরা।

এ সময় তারা মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংয়ের বিরুদ্ধে এবং  নিজেকে সুশিক্ষিত নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার শপথ নেয়।

শহরের ঝাউতলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা বিজয়ী এবং নাটোর লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি শেখ রিফাদ মাহমুদ।

শেখ রিফাদ মাহমুদ জানান, তাদের সংগঠনের উদ্যোগে শিশুবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও নতুন জামা উপহার, পথচারী ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার, শিক্ষার্থীদের নৈতিকতার শপথ পাঠ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদ আহমেদের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন, সাজেদুর রহমান সাকিব, রিফাত আনাম রাতুল, মেসবাহুর রহমান হাদিত।

শপথ পাঠ শেষে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চকলেট, খাবার বিতরণ এবং কেক কাটা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads