নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মে, ২০২০

করোনা উপসর্গ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে এক যুবকের (৩৪) মৃত্যু হয়েছে।

রোববার (৩রা মে) রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় গত পাঁচদিনে করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ মারা গেলো তিনজন। নিহত ব্যক্তি উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকার সুগন্ধা কমিউনিটি সেন্টারের ম্যানেজার ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ইউসুফ। পরীক্ষা করে তার ফুসফুসের সংক্রমণ দেখা দেয়ায় তাকে দ্রুত ঢাকায় কুর্মিটোলা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে তারা নেয়নি। এক পর্যায়ে রাত প্রায় ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, তার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা নেয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads