ময়মনসিংহ-৯ নান্দাইলে নৌকার প্রতীকের মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র (পিস্তল) উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ২টি আগ্নেয়াস্ত্রসহ এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের হাতে গ্রেফতার যুবক ওয়াহিদুজ্জামন তানভীর( ২২) নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব,)আব্দুস সালামের খুব ঘনিষ্ঠ কর্মী বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে নান্দাইল চামারুল্লাহ বাজারে নৌকা প্রতীকের মিছিলে অংশনেয়া এক যুবককে দু'হাতে ২টি অস্ত্র উচিয়ে লাফাতে দেখা যায়। মিছিল শেষে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও নিজেরাই ফেসবুকে প্রকাশ করে। ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই সর্বত্রই ছড়িয়ে পড়ে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অভিযান চালিয়ে মিছিলে প্রদর্শন করা অস্ত্র উদ্ধারসহ যুবক তানভীরকে গ্রেফতার করেছি। তবে এটি আগ্নেয়াস্ত্র না খেলনা পিস্তল। পরে বিস্তারিত জানাবো





