সারা দেশ

নড়াইলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

  • ''
  • প্রকাশিত ১১ জুন, ২০২৪

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন- গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ( ২য় ধাপ ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যেমে নড়াইলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসাবে ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়োমে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুজিববর্ষ উপলক্ষ্যে এ প্রকল্পের আওতায় নড়াইল সদরের ১৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৫য় পর্যায়ের নির্মিত গৃহ ও জমির কাগজপত্র উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। এ প্রকল্পের নড়াইল সদরের ১৩২টি এবং লোহাগড়া উপজেলার ৯৭টি পরিবারের মাঝে ৫ম পর্যায়ের নির্মিত গৃহ ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধি গনমাধ্যমকর্মিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads