নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে রবিবার (১২ মে) রাতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরমান খান (১৬) নামের এক যুবক ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহত আরমান খান গোবিনগর গ্রামের হান্নান খানের ছেলে। হান্নান খান । কালিয়া থানা পুলিশ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, , আরমান স্থানীয়া কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। অনেকেই তাকে টিকটকার আরমান নামে চিনতো।
নিহত আরমান খান একটি মটরসাইকেল কিনে দিতে তার বাবাকে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু তার দাবি তার বাবা মেনে না নেওয়ার কারণে কয়েকদিন যাবৎ বাড়িতেবসে থাক এবং সময় মতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রবিবার বিকালে আরমান তার থাকার রুমে সাউন্ডবক্স চালিযয় নিজের প্যান্টে পরিহিত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এ মরদেহ উদ্ধার করে।
কালিয়া থানার উপ-পরিদর্শক টিপু সুলতান বলেন, তার লাশের সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা । তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছেন





