করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের আয়োজনে ৪০০ জন হতদরিদ্রসহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে এ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ হয়। প্রত্যেক প্যাকেটে ৭.৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও আধা কেজি সুজি দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের সাধারন সম্পাদ কাজী ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মলয় কুমার কুন্ডু, অ্যাডঃ সুবাস চন্দ্র বসু, আসলাম খান লুলু, রওশন আরা কবির লিলিসহ খাদ্য সামগ্রী প্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।





