সারা দেশ

নড়াইলে ২০০ হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুলাই, ২০২১

করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে নড়াইলের কালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার কালিয়া পৌর এলাকার ৪টি পয়েন্টে জেলা প্রশাসন ও কালিয়া উপজেলা, নড়াইলের আয়োজনে কালিয়া পৌরসভাসহ বিভিন্ন এলাকার ২ শত জন হতদরিদ্র ও বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি  ডাল ১ কেজি আলু দেয়া হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করেন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে পৌর মেয়র ওয়াহিদুজ্জান হিরা, জেলা ত্রাণ ও পুনঃর্বাসন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা ও কালিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিকসহ খাদ্য সামগ্রী প্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads