দুর্ঘটনা

পঞ্চগড়ে ঘাতক ট্রাক কেড়ে নিলো বাবা-ছেলের প্রাণ

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড় সদর উপজেলায় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মমির উদ্দীন (৬৫) এবং তার ছেলে রেজাউল করিম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রকাটিকে জব্দ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মমির উদ্দীন এবং তার ছেলে রেজাউল মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিলেন। বোর্ডবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে দুই জনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বাংলাদেশের খবরকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads