সারা দেশ

পটুয়াখালীতে দুই মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে যাচাই বাছাইয়ে দুই মেয়র এবং দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।  বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই বাচাই অনুষ্ঠিত হয়। 

এসময় ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে প্রদত্ত ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়ায়  মারজিয়া আক্তার ও এনায়েত হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং নাসির উদ্দিন খানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।  কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থীর মধ্যে ঋন খেলাপী হওয়ায় ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিজামুল হক এবং হলফ নামায় সম্পদের তথ্য গোপন করায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রর্থী আল-আমিনের  মনোনয়ন বাতিল করা হয়েছে।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১৫ জনের সকলের মনোনয়ন বৈধ হয়েছে।  এদিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।

BK-MA

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads