চট্টগ্রাম প্রতিনিধি :
নগরের পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকা হতে আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার টাকা মুল্যের চোরাই ডিজেল এবং মবিল সহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গোপন সংবাদের ভিত্তিতে ৫ ডিসেম্বর অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত দুই জন হলো, মোঃ সুলাইমান (২৯), পিতা-মোঃ ইসমাইল এবং মোঃ নেজাম (২৪), পিতা- মৃত সোবহান , তারা উভয়েই পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে ৩৩টি প্লাষ্টিকের জারিকেনে ১৩৬০ লিটার ডিজেল এবং ৭টি জারিকেনে ২৮০ লিটার মবিল জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানী বহনকারী লরি ইত্যাদি হতে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই ডিজেল এবং মবিল এর আনুমানিক মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং জব্দ করা ডিজেল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।





