সারা দেশ

পদ্মার ২৬ কেজির কাতল, ৫২ হাজার টাকায়  বিক্রি 

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে মনির হালদারের জালে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। বিশাল আকৃতির মাছটি দৌলতদিয়া ঘাটে আনলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌতলদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে মনির হালদার সহ তার সহোযোগিরা জাল ফেললে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে জেলেদের নৌকা থেকে মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে ২ হাজার টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। পদ্মার এত বড় কাতল খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। তাই মাছটি কিনে লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলাদেশ খবরকে জানান, বর্তমান পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় মাছগুলো প্রায় প্রতিদিন ধরা পড়ছে। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে নদীতে সহজেই বংশ বিস্তার করতে পারত। স্থানীয় জেলেরা বড় বড় মাছ পেয়ে বিক্রি করে অনেক লাভবান হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads