পদ্মায় অভিযান চালিয়ে তিনটি ট্রলার জব্দ

পদ্মায় অভিযান চালিয়ে তিনটি ট্রলার জব্দ

সংগৃহীত ছবি

সারা দেশ

পদ্মায় অভিযান চালিয়ে তিনটি ট্রলার জব্দ

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০১৯

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা বিভাগের মৎস অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুল হক এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলার হাসাইল পদ্মা নদীর পার থেকে ইলিশ অপহরণে ব্যবহৃত তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করেন। পরে সে ট্রলার গুলো ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেয়া হয়।

উপজেলা মৎস কর্মকর্তা জাকির মৃধা বাংলাদেশের খবরকে বলেন, নদীতে অভিযান চালিয়ে তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করে ধ্বংস করা হয়। আমাদের দেখে জেলেরা নিয়ে পালিয়ে গেছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগীতা করেন, মাওয়া কোষ্ট গার্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads