জাতীয়

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০২১

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রবিবার বঙ্গভবনে তার শপথ এবং ওইদিনই দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তবে আপাতত অন্য কোনো মন্ত্রণালয়ে রদবদল আনার বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে শুক্রবার (১৬ই জুলাই) সকালে শামসুল আলম বলেন, ‘খবর সত্য। মাননীয় প্রধানমন্ত্রী এ সংক্রান্ত ফাইল সই করেছেন বলে জেনেছি।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সময় দিলে রবিবার কোনো এক সময় শপথ অনুষ্ঠান হবে বলেও জানান শামসুল আলম।

তিনি বলেন, ‘আমি মনে করি এটা আমার গত ১২ বছরের কাজের স্বীকৃতি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি যেভাবে ১২ বছর ধরে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছি, নিয়োগ পেলে সেভাবেই করে যাব।’

বর্তমানে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম. এ. মান্নান। মন্ত্রিসভায় এখন ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। নতুন একজন যুক্ত হলে প্রতিমন্ত্রী হবেন ২০ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads