সারা দেশ

পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ৩০ জনকে আটক করেছে  র‌্যাব

  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি: 

পরিবহণে চাঁদাবাজির অভিযোগে ৩০ জনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।  চট্টগ্রামের আওতাধীন ফেনী,রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায়ের তথ্যের ভিত্তিতে করে চাঁদাবাজির প্রাক্কালে ৩০ জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।

আটক হওয়া চাঁদাবাজদের মধ্যে কাপ্তাই  রাস্তার মাথায় যাত্রীবাহী সিএনজি থেকে চাঁদা আদায়কারী ১৩, পাহাড়তলীর যাত্রীবাহী মিনিবাস থেকে৪ জন, আকবরশাহ এবং এ কে খান মোড় হতে ৩ জন এবং বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়ে ট্যাম্পু থেকে চাঁদা আদায়কারী ৬ জনসহ ৩০ জন চাঁদাবাজকে নগদ ৪১,৫৬৩ টাকাসহ হাতেনাতে আটক করেছে র‌্যাব।  মাত্র দুই ঘন্টার অভিযান পরিচালনা করে সর্বমোট ৪১৫৬৩ টাকা উদ্ধার সহ ৩০ জন শীর্ষ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদাবাজ আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭, চট্টগ্রাম থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে তারা জানা যায়, কাপ্তাইয়ের রাস্তা এলাকায় তারা প্রতিদিন সিএনজি অটোরিক্সা হতে মাসিক ১,০০০টাকা করে ৪ লক্ষ টাকা আদায় করে।  উক্ত চাঁদার অর্থ শাহেদ রানা, আবুল হোসেন নামক ব্যক্তির নিকট জমা করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে ধৃত ১৩জন।

পাহাড়তলী থানা এলাকায় টমটম-সিএনজি থেকে মাসে ৮০০ করে   ৮০, ০০০ টাকা চাঁদা আদায় করে খলিলুর রহমান নামক ব্যক্তির নিকট জমিয়ে রাখার তথ্য দিয়েছেন আটকৃতদের কয়েকজন।  আকবরশাহ এবং এ কে খান মোড় এলাকায় নারায়ন দে এর নেতৃত্বে চাঁদা আদায় প্রতিদিন ১০০/-টাকা করে চাঁদা আদায় করে সমু এবং নিপু নামক ব্যক্তির নিকট জমা করে।

অক্সিজেন মোড় এলাকায় মোঃ সোহেল এর নেতৃত্বে মিনিবাস এবং ট্যাম্পু থেকে মাসিক ৮০০টাকা করে ৮০,০০০চাঁদা আদায় করে নূরুল হক পুতু নামক ব্যক্তির নিকট জমা করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।  সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ৩০ জন চাঁদাবাজের মধ্যে ১০ জনের নামে হত্যা,দস্যুতা,লুন্ঠ,চাঁদাবাজি, চুরি-ডাকাতি সহ অসংখ্য মামলার তথ্য পাওয়া যায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে  র‌্যাব পতেঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads