নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ্ বোরহান মেহেদী ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির।
মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাজী জাহিদ হোসেন, আনোয়ার হোসেন আনু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সৈয়দ, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.কে দেবনাথ সমির, অর্থ সম্পাদক আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ, প্রচার সম্পাদক মামুন শাহ্ পিংকু, আইন বিষয়ক সম্পাদক মঞ্জুর খাঁন, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল খাঁন। সদস্য হাবিবউল্লাহ, নাজমুল হাসান, খায়রুল ইসলাম, নোমান আহমেদ রাজা, কামাল হোসেন ও হারুন অর রশীদ।





