পাঁচবিবিতে দুই নারীসহ আরো ৫ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

পাঁচবিবিতে দুই নারীসহ আরো ৫ জনের করোনা শনাক্ত

  • পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মে, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন করে আরো দুই নারীসহ ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার করোনা শনাক্তের কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সহিদ হোসেন।

আক্রান্তরা হলেন- উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের একই পরিবারের মৃত আলেক মিয়ার পুত্র আসমান আলী (৭০), তার পত্র নুর আলম (৪৫), তার পুত্রবধূ মাহবুবা আক্তার (৩৮)। অপর দুজন হলেন নন্দইল গ্রামের মহিনুর ইসলামের ছেলে শিহাবুল ইসলাম সৈকত (১৭) ও সমসাবাদ গ্রামের নিপেন চন্দ্রের স্ত্রী স্বপ্না বালা (৫৫) । তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও সনাতনধর্মাম্বীদের তীর্থস্থান ভারতের গয়া-কাশী থেকে বাড়িতে ফিরে সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৮ ও ৯ মে ৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। গতকাল সোমবার রাতে ২৬ জনের নেগেটিভ ও ৫ জনের পজেটিভ রিপোর্ট আসে। রাতেই উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ারের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা আক্রান্ত পাঁচ জনকেই জেলার আক্কেলপুর হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটে স্থাপিত আইসোলেশনে স্থানান্তর করা হয়। জানা গেছে, এপর্যন্ত উপজেলায় ঢাকা, নারায়গঞ্জ ও বিদেশ ফেরত প্রায় সাড়ে ৪’শ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল।

পাঁচবিবি উপজেলার এ নিয়ে মোট ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে ২ জন নিজ বাড়িতে ফিরেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads