পাঁচবিবিতে ৪০ ভরি সোনা সহ পাচারকারী আটক

৪টি স্বর্নের বারসহ এক পাচারকারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

পাঁচবিবিতে ৪০ ভরি সোনা সহ পাচারকারী আটক

  • পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ, ২০১৯

আজ রবিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বেলী ব্রীজ এলাকা থেকে ৪০ ভরি ওজনের ৪টি স্বর্নের বারসহ হাবিবুর রহমান (৫৩) এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে পুলিশ। হাবিবুর উপজেলার রামভদ্রপুর গ্রামের দায়মুল আলীর ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, ভোর ৬ টার সময় আটক ব্যাক্তি সোনা গুলো ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের আটাপাড়া ব্রিজ এলাকায় ভ্যান যোগে যাওয়ার সময় থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান তার দেহ তল্লাশী করে সোনা গুলো উদ্ধার করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads