পাইকগাছায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইলিশ ও নেট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ রোববার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নেতৃত্বে সোলাদানা ও দারুণমল্লিক ঘাটস্থল শিবসা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধির সরকার, বিশ্বজিৎ সরদার ও লিফ সঞ্জয় কুমার মন্ডল।





