লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে গতকাল মঙ্গলবার চেক বিতরণ করেছেন ।
পাটগ্রাম উপজেলা সমাজসেবা অফিস সুত্রে জানা গেছে, ব্ল্যাড ক্যান্সার, স্ট্রোক প্যারালাইসেস, লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সমাজসেবা মন্ত্রণালয়ের আর্থিক সাহায্যর আবেদন করেন। এর মধ্যে এ উপজেলা ২০২৩ ও ২৪ অর্থ বছরে ৩০ জন রোগী প্রত্যককে ৫০ হাজার টাকার করে মোট ১৫ লাখ টাকা বরাদ্দ আসে।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট প্রমুখ।
আয়োজন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস। উপজেলার শহীদ আফজাল মিলনায়তন হল রুমে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
/মামুন





