পাটগ্রাম সীমান্তে ৪৬টি সাপসহ দুই সাপুড়ে গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাটগ্রাম সীমান্তে ৪৬টি সাপসহ দুই সাপুড়ে গ্রেপ্তার

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২১

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তে ভারত থেকে ৪৬টি সাপ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই সাপুরেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ শনিবার দুপুরে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে । এর আগে শুক্রবার (৫মার্চ) রাতে তাদেরকে আটক করা হয়।

বিজিবি ও থানা পুলিশ জানা গেছে, উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তের ৭ নম্বর মেইন পিলার ও ৩১নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৪টি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে সাপুড়ে হামিদুল ইসলাম (২১) ও রাকিব (২৫) বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। আটককৃত সাপগুলোকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের নিকট হন্তান্তর করা হয়েছে।

এ সময় বিজিবি তাদেরকে আটক করে ও তাদের কাছ থেকে বিভিন্ন জাতের ৪৬টি ছোট সাপ, পাথরের ১৪০টি আংটি, এবং চারটি মোবাইল উদ্ধার করে।

এ বিষয়ে পাটগ্রাম থানা ওসি তদন্ত হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওরা বেদে সম্প্রদায়ের লোক। ভারত থেকে বাংলাদেশে প্রবশের সময় বিজিবির হাতে আটক হন। শনিবার আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads