শরিয়তপুরে ডোবার পানিতে ডুবে জমজ ভাই-বোনের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৭ জুন) দুপুরে শরিয়তপুরের সখিপুর থানার তারাবুনিয়া গ্রামে লামিয়া (৬) ও মাসুদ (৬) নামের জমজ ভাই-বোনের মৃত্যু হয়। তারা বালারহাট তারাবুনিয়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে মেয়ে।
শিশুদের মামা নুর হোসেন রাড়ী জানান, সকালে নাস্তা খেয়ে ভাই-বোন বাড়ির উঠানে খেলতে নামে। তখন বাড়ির অন্যান্যরা কাজে ব্যস্ত ছিলো। সকলের অজান্তে তারা বাড়ির পাশের একটি ছোট ডোবাতে পড়ে যায়। আমরা দীর্ঘক্ষণ খোঁজখুজি করে ডোবার পানি থেকে দুইজনকে একসাথে উদ্ধার করি। তাদের কোন শ্বাস প্রশ্বাস না আসায় আমরা তাদের দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. বেনজির আহেমদ বলেন, জমজ দুই শিশু হাসপাতালে আনার অনেক আগেই মারা গিয়েছে। আমার সব পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেছি।





