পাবনার সাঁথিয়ায় জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাবনার সাঁথিয়ায় জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

  • বেড়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অগাস্ট, ২০২০

পাবনার সাঁথিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জামায়াতের সক্রিয় নেতা মকলেছুর রহমান (৫০) কে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে তার নিজ গ্রাম ধুলাউড়ি থেকে তাকে আটক করা হয়েছে।সে ধুলাউড়ি গ্রামের মৃত.সিরাজুল ফকিরের ছেলে। গত ১৮ জুলাই সাঁথিয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুস সাত্তারের সাঁথিয়া প্রি-ক্যাডেট স্কুলে জামায়াত-শিবিরের ৪০/৫০জন নেতা-কর্মীরা সরকার উৎখাতের পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে । পরে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই একরামুল হক জানান, সরকার উৎখাতের পরিকল্পনার গোপন বৈঠকের সাথে মকলেছুর রহমান জড়িত থাকার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকার উৎখাতের পরিকল্পনাকারী পলাতক সকলকেই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads