কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিয়ম করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে অংশ নেন। সভায় ওই ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের নানা প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার আঞ্জুমান আরা, মানসুরা আক্তার, ইসরাত জাহান, হাবিবা আক্তার সুরভীসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।





