রংপুর পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় এ প্রস্তুতি সভা।
এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, সাবেক সাংসদ, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা সহকারী মীর আল কামাহ্ তমাল, উপজেলা আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশিয়ার রহমান, আমৃত্যু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, শানেরহাট ইউপি চেয়ারম্যান মেজবাহুর রহমান, আলমপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মো. হাফিজুর রহমান সেলিম প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে উপজেলা প্রশাসন।
এর আগে হলরুমে উপজেলা ভুমি টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়।





