পীরগঞ্জে সরকারি নির্দেশনা মানছেন না  কর্মকর্তা-কর্মচারীরা

সংগৃহীত ছবি

সারা দেশ

পীরগঞ্জে সরকারি নির্দেশনা মানছেন না কর্মকর্তা-কর্মচারীরা

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২০

রংপুরের পীরগঞ্জে সারাদেশের ন্যায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।

জানা গেছে, এ উপজেলায় একশ ১৭ জন প্রবাসী অতি সম্প্রতি বাড়ি ফিরে এলাকায় বসবাস করছেন। করোনা মোকাবেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে থাকার নির্দেশ রয়েছে। কিন্তু তা মানছেন না কোন কর্মকর্তা। অধিকাংশ কর্মকর্তা রংপুর-গাইবান্ধাসহ বিভিন্ন এলাকা থেকে এসে নিয়মিত অফিস করছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা অনেকেই রংপুর থেকে নিয়মিত যাতায়াত করছেন।

এদিকে উপজেলা প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তাই সরকারি নির্দেশনা উপেক্ষা করে নিজ নিজ বাড়ি থেকে প্রতিনিয়িত অফিস করছেন।

এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট জানান, এ বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। যারা এখনও কর্মস্থলে অবস্থান করছেন না তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম এই দূর্যোগময় সময়ে সবাইকে নিজ নিজ কর্মস্থলে থেকে সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads