গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জিরাফের পালে এবার একটি পুরুষ শাবকের জন্ম হলো।
গত ২৭ আগস্ট পুরুষ শাবকটির জন্ম হলেও নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ খবরটি আজ রোববার প্রকাশ করে। এ নিয়ে সাফারি পার্কে জিরাফের সংখ্যা ছয়টি হলো। সর্বশেষ পুরুষ জিরাফটি মারা যাওয়ার আগে এ নারী জিরাফটি গর্ভধারন করেছিল। শেষ পুরুষ জিরাফটির মৃত্যুর মধ্য দিয়েই জিরাফপাল পুরুষ শূন্য হয়ে পড়ে। অবশেষে আবারো জিরাফ পালে নতুন পুরুষের আগমন ঘটল। যোগ হলো নতুন বংশ বৃদ্ধির সুযোগ।
আজ রোববার পার্কের আফ্রিকান সাফারিতে ঘুরতে আসা দর্শনার্থীরা শাবকটিকে মায়ের সাথে ঘুরতে দেখে। আফ্রিকান ও কোর সাফারিতে বিশেষ কারে (নিরাপদ বাসে) চেপে ঘুরতে গিয়ে শাবকটিকে দেখতে পেয়েছেন দর্শনার্থীরা।
কর্তৃপক্ষ জানায়, গত ২৭ আগস্ট বিকেলে কোনো এক সময় আফ্রিকান সাফারিতে জিরাফ শাবকটির জন্ম হয়। জন্ম নেওয়া শাবকটি পুরুষ এটি নিশ্চিত করা হয়েছে। জন্মের পর থেকে মা জিরাফ শাবককে নিয়ে দল থেকে আলাদা রয়েছে। একটু সবল হয়েই মায়ের সাথে নিয়মিত করে শাবক উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছে। সাথে সাথে মা জিরাফটি তাকে তিখœ নজরে রাখছে। সুযোগ বুঝেই মায়ের দুধ পান করছে শাবকটি।
সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান বলেন এবার জন্ম নেওয়া শাবকটি মেইল(পুরুষ) । দীর্ঘদিন ধরে পুরুষ শূণ্য ছিল জিরাফের পালটি। এ নারী জিরাফটিই শেষ গর্ভবতী ছিল এ পালে শেষ পুরুষ দ্বারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান সর্বশেষ পুরুষ জিরাফটি গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মারা যায়। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পুরুষ জিরাফটির মৃত্যু হয়। পরে এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। জিরাফের পালে পুরুষ শাবকের জন্ম হওয়ায় আবারো জিরাফের বংশবৃদ্ধির সমূহ সম্ববনা বেড়ে গেল।
জানা যায়, ২০১৩ ও ২০১৫ সালে কয়েক দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ফ্যালকন ট্রেডার্স নামে একটি পশুপাখি আমদাকিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ১২টি জিরাফ আনা হয়। পরে ২০১৬ সালে দুটি ও ২০১৭ সালের মে মাসের মধ্যে আরো দুটি জিরাফের মৃত্যু হয়। এর পর ২০১৭ সালের জুন মাসে একটি জিরাফের জন্ম হয়। পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জিরাফ মারা যাওয়ার পর পালে পাঁচটি জিরাফ থাকে। এখন এই পালে সদ্য জন্মনেওয়া জিরাফ শাবকসহ পুরুষআর অন্য পাঁচটি স্ত্রী জিরাফ রয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, জিরাফ পরিবারে নতুন সদস্য হিসাবে আমরা পুরুষ শাবক পেয়েছি। এ নিয়ে বর্তমানে পার্কের জিরাফ পালের সদস্য সংখ্যা হলো ছয়টি। এতে আবারো জিরাফের বংশবৃদ্ধর স্বপ্ন জেগে রইল। শাকটি সুস্থসবল রয়েছে। মায়ের সাথে খুনসুটিতে সময় পার করছে সদ্য জন্ম নেওয়া পুরুষ শাবকটি।





