পুলিশের ভয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

নিহত ভ্যান চালক ফরিদ উদ্দিন ফটিক তালুদকার (৫০)

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

পুলিশের ভয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে পুলিশের ভয়ে ভ্যান নিয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফরিদ উদ্দিন ফটিক তালুদকার (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের রানিনগর জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফদির উদ্দিন ফটিক থানার পাঠধারী গ্রামের মৃত সুজাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে মহাসড়কের পাঠধারী থেকে ভ্যান নিয়ে বোয়ালিয়া বাজারে যেতে উিউটিরত পুলিশ তাকে ডাক দিলে ভয়ে ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় নগরবাড়ি গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তবে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান জানান, ওই সময় মহাসড়কে হাইওয়েতে আমাদের কোন পুলিশ সদস্য ছিল না। হয়তো কাউকে পুলিশ ভেবে কাউকে দেখে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads